নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি (০৮ ফেব্রুয়ারি, ২০২৬): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির মধ্যে আনুষ্ঠানিক Agreement Signing Ceremony সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ০৮ ফেব্রুয়ারি ২০২৬ (রোববার) ঢাকায় সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয়। এ গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, যিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানান। এসময় ব্যাংকের এমডি, ডিএমডি, রাজশাহী ব্রাঞ্চের ম্যানেজারসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে শিক্ষা ও ব্যাংকিং খাতের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায়, যা শিক্ষার্থী ও প্রতিষ্ঠান উভয়ের জন্যই ফলপ্রসূ হবে।